বগুড়ার আদমদীঘি উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি উপজেলা পরিদর্শনে এসে বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
পরিদর্শনকালে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চল ও আদমদীঘি শাখার যৌথ উদ্যোগে আয়োজিত গাইড-গাইডার মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষকদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। একই সঙ্গে একটি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা।
আজকালের খবর/কাওছার আল হাবীব