শনিবার ১৫ আগস্ট ২০২৬
গৌরনদীতে নিষিদ্ধ আ’ লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:২৯ পিএম   (ভিজিট : ৭৫)
 বরিশালের গৌরনদী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে কলেজ শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি টরকী বন্দর ও বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গৌরনদী কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি আলী আকবর হোসেন ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি গৌরনদী উপজেলা ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় গৌরনদী উপজেলা ছাত্র দল নেতা রায়হান খাঁন ও পৌর ছাত্র দল নেতা জাহিদ সরদারের নেতৃত্বে শতাধিক ছাত্র দল নেতাকর্মী আয়োজিত বিক্ষোভ মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। 

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে টরকী বন্দর এলাকা প্রদক্ষিণ শেষে শেষ হয়।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft