![]() |
জীবনমৃত্যুর সন্ধিক্ষণে যখন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ পনের মাস পর চিকিৎসা শেষে মাত্র এক সপ্তাহের জন্য ফিরেছেন স্বভূমে। শত ক্লান্তির মধ্যেও সহকর্মীদের নিরাশ করছেন না। হাসিমুখেই তাদের বরণ করছেন নিজ গৃহে। ইতিমধ্যে আলমগীর, রোজিনা, শবনম, সুচন্দা, আনোয়ারা, চম্পা, মুক্তি, বাপ্পারাজ, সম্রাট, রুবেল, গাজী মাহবুব দেখা করেছেন। তবে সাবেক এই সভাপতির অসুস্থতার খবরেও ব্যস্থতা কমেনি চলচ্চিত্র অঙ্গনের ১৯ সংগঠন এমনকি খোদ শিল্পী সমিতির নেতৃবৃন্দের। এমনকি তরুন প্রজন্মের অভিনয়শিল্পীদের!