মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণের পরিকল্পনা তাজের
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ২০)
“ব্রিটিশ এশিয়ান ফিল্ম ডিরেক্টর তাজরুল ইসলাম তাজ বর্ণাঢ্য মিডিয়া ক্যারিয়ার ব্রিটেনে মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনে কাজ করে আসছেন ব্রিটিশ এশিয়ান ফিল্ম ডিরেক্টর তাজরুল ইসলাম তাজ। মিডিয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও তিনি সুনাম ও সম্মান অর্জন করেছেন। 

তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মিডিয়া ও চলচ্চিত্র শিল্পের মধ্যে সৃজনশীল সেতুবন্ধন গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের শিল্পী শারমিন শিলাকে নিয়ে তার নির্দেশিত শর্ট ফিল্ম “ট্র্যাপ’ ইতোমধ্যে বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। 

তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ এবং দেশীয় শিল্পীদের সঙ্গে আরও নতুন প্রকল্পে কাজ করার পরিকল্পনা রয়েছে। 

তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরবে।

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft