সোমবার ১০ আগস্ট ২০২৬
রেলওয়ে শ্রমিক দলের চট্টগ্রাম সিজিপিওয়াই (জেটি) শাখার অভিষেক সম্পন্ন
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৫৫ পিএম   (ভিজিট : ১৪)
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল চট্টগ্রাম সিজিপিওয়াই (জেটি) শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রামে আগমন উপলক্ষ'কে কেন্দ্র করে রবিবার (৯ আগস্ট) উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নগরীর টাইগার পাস মোড়ে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের  আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মো. নুরুল আলম বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ-সহ-সভাপতি মো. মুজিব উদ্দিন ও মো. মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমদ এবং ক্রীড়া সম্পাদক মো. নাদিম।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ওপেন লাইন শাখা (চট্টগ্রাম)-এর সভাপতি মো. ইমরুল চৌধুরী, চিনকী আস্তানা শাখা (ফেনী)-এর সভাপতি মো. মোখলেছুর রহমান, ষোলো শহর শাখা (চট্টগ্রাম)-এর সভাপতি মো. শাহিন আলম, সিআরবি শাখার সদস্য সচিব মো. এ টি এম সোহেল রানা, কারখানা শাখা (চট্টগ্রাম)-এর সদস্য সচিব মো. সোহেল মাহমুদ, ডিআরএম শাখা (চট্টগ্রাম)-এর সদস্য সচিব মো. সাইফুল আলম রিগেন এবং সদস্য সচিব মো. বশির আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মমিনুল ইসলাম মামুন বলেন, রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নবগঠিত সিজিডি শাখা রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। কোনো বিভেদ নয়, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।

মামুন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। শ্রমিক-কর্মচারীদের যেকোনো ন্যায্য ও যৌক্তিক দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে পাশে থাকব।”

অনুষ্ঠানে বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত সিজিডি শাখার নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত সিজিডি শাখার নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft