সোমবার ১০ আগস্ট ২০২৬
বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ২২)
রাজধানীর বনশ্রীতে যাত্রা শুরু করেছে মেগা বুকশপ ‘তিলোত্তমা’ নামে একটি ডিপার্টমেন্টাল স্টোর। 

বইপ্রেমী, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দেশি-বিদেশি লেখকদের বই এবং আধুনিক শিক্ষা উপকরণ ও কসমেটিকস  নিয়ে গতকাল রবিবার সন্ধ্যায় বনশ্রীর সি ব্লকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নতুন এই বিপণিকেন্দ্রটির। 

‘তিলোত্তমা’র গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় সংসদের গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক। 

বিশেষ অতিথি ছিলেন দেশের প্রধান বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, বাচিকশিল্পী ও লেখক ইসরাত শিউলি, ন্যাশনাল আইডিয়ালের প্রিন্সিপাল শেখ ফরিদ,অধ্যাপক কবি মাহবুবা বেগম, শিশু সাহিত্যিক মাহমুদুল হাসান, গীতিকার মুহাম্মদ আবদুল আওয়াল,কবি নীপা চৌধুরী,কবি নিয়াজ রায়হান সাগর এবং ইম্পেরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আরিফুর ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আব্দুল কাদের খান, বনশ্রী সোসাইটির সভাপতি সাহাবুদ্দিন সিকদার সাধারণ সম্পাদক , মি. রেজা, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপক জনাব বোরহান উদ্দিন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ‘তিলোত্তমা’র কর্ণধার জনাব আহনাফ আবরার খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের আগ্রাসী প্রভাবে তরুণ সমাজের একটি অংশ বই থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। এ পরিস্থিতিতে বই পড়ার অভ্যাস বাড়ানো এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে সম্পৃক্ত করার লক্ষ্যেই ‘তিলোত্তমা’র যাত্রা। তিনি বলেন,আমরা নানা ধরনের বই প্রকাশ করব। এর মধ্যে থাকবে সৃজনশীল, শিক্ষামূলক, গবেষণাধর্মী, প্যারেন্টিং ও আত্মউন্নয়নমূলক বই। পাশাপাশি দেশি-বিদেশি খ্যাতনামা লেখকদের বইও পাঠকদের জন্য সহজলভ্য করা হবে। 

‘তিলোত্তমা’য় নিজেদের প্রকাশিত বইয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার এবং আন্তর্জাতিকভাবে পরিচিত লেখকদের বইও পাওয়া যাবে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে রাখা হয়েছে প্রয়োজনীয় ও আধুনিক শিক্ষা উপকরণ ও কসমেটিকস। তিলোত্তমা আউটলেট ছাড়াও অনলাইন ইকমার্স চালু থাকবে। 

আহনাফ আবরার খান জানান, রাজধানীতে বই ও শিক্ষাসামগ্রীর একটি আধুনিক ও সমৃদ্ধ বিক্রয়কেন্দ্র হিসেবে ‘তিলোত্তমা’কে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে রাজধানী সিদ্ধেশ্বরী, গুলশান, বনানী, ধানমন্ডি ও মীরপুরে শাখা চালু করার প্রস্তুতি চলছে।ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে এর আরও শাখা চালু করা হবে। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও বইপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল। নতুন এই মেগা বুকশপ ঘিরে শিক্ষার্থী ও বইপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও দেখা গেছে।

কাও







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft