শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৪৪ পিএম   (ভিজিট : ৬৩৯)
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল।

আজ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এম এ খান বেলাল সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান। তিনি ট্রেড, শিল্প, শিপিং, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়ন, চিকিৎসাসেবা ও শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন এম এ খান বেলাল। নিজ জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জে তার উদ্যোগে একাধিক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft