বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ব্যাংকের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বেকার মুক্তি পরিষষের মানববন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৬১)
বাংলাদেশ ব্যাংক কর্তৃক সর্বোচ্চ ২৮ বছর বয়সী উদ্যোক্তাদের ঋণ পরিসেবা প্রদান করার নিমিত্তে জারি করা প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন সংগঠনের নেতারা। 

মানববন্ধনে তাদের দাবি, উদ্যোক্তা হয়ে ঋণ পরিসেবা পেতে বয়সের সীমাবদ্ধতা থাকবে কেন? এসব নিত্য নতুন কালাকানুনের দোহাই দিয়ে দেশের বৃহৎ বেকার জনগোষ্ঠীকে দেশ গঠনে ও উন্নয়নের কাজে সম্পৃক্ত হতে বঞ্চিত করা হচ্ছে, যা একটি দেশের সার্বিক অগ্রযাত্রার অন্তরায়। 

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি- আতিকুর রহমান (রাজা) তার বক্তব্যে বলেন,  উদ্যোক্তা ঋণ পরিসেবা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ ২৮ বছর নির্ধারণ করা হল বাংলাদেশ ব্যাংকের  গবেষণাহীন হঠকারী সিদ্ধান্ত যা জাতির সংকট তৈরিতে ভুমিকা রাখবে। অবিলম্বে সর্বোচ্চ বয়স ২৮ বছর পরিবর্তন করে উদ্যোক্তাদের জন্য বয়স উন্মুক্ত করা হোক।  কারণ উদ্যোক্তা হতে বয়স কোন বাধা হতে পারে না। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, মাসুদ পারভেজ। 

বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশোধন না করলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft