সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
বদলগাছীতে মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ১২১)
নওগাঁর বদলগাছীতে মুক্তিনগর দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করলেন নওগাঁ-৩ বদলগাছী-মহাদেবপুর আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

এ সময় এমপি ফজলে হুদা বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। নতুন একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা জানান, নতুন ভবন নির্মাণের ফলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হবে। এতে শিক্ষার্থীরা আরও সুন্দর ও মনোরম পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপুসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft