মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬
৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ০)
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেন্দ্রীয়ভাবে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালনের নির্দেশনা রয়েছে।

দেশব্যাপী জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, এখনো অনেক আহত মানুষ আছেন, যারা পঙ্গুত্ববরণ করেছেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের পরিবারের পাশে আমরা আছি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, বিএনপি এমন একটি সরকার, যাদের দায়িত্ব নিতে হয় এবং দায়িত্ব নিয়ে কথা বলতে হয়, কাজ করতে হয়। এটি এখন থেকে নয়, ১৯৯১ সাল থেকে ক্ষমতায় থাকা অবস্থায় আমরা সেই দায়িত্ব পালন করে আসছি। আমরা খুব কাছ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি। তিনি বারবার লক্ষ্মীপুরে এসেছেন এবং লক্ষ্মীপুরবাসীর পাশে দাঁড়িয়েছেন। লক্ষ্মীপুরের উন্নয়নের অধিকাংশ তার হাত ধরেই হয়েছে। এখনো সেই ধারাবাহিকতা চলছে।

জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবা উল আলম ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আবুল খায়ের ভূঁইয়া এমপি, শাহাদাত হোসেন সেলিম এমপি, পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ অনেকে।

এর আগে সভার শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft