মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬
ঢাকায় সৌদি যুবরাজের বিশেষ দূত
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:৪৭ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ১১:৪৭ পিএম  (ভিজিট : ৮)
সৌদি যুবরাজের বিশেষ দূত ও দেশটির উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এলখেরেজি দুদিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন।

সোমবার (৩ আগস্ট) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।জানা গেছে, সৌদি যুবরাজের বিশেষ দূত প্রকৌশলী ওয়ালিদ এলখেরেজি মঙ্গলবার বিকেলে ঢাকা ত্যাগ করতে পারেন।

তার এই সফরে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft