বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীতে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ১৮২)
নরসিংদীতে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির যুগ্ম- মহাসচিব ও নরসিংদী ১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। 

মেলা প্রাঙ্গনে ১৭টি স্টল বসানো হয়েছে। স্টলগুলো ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন ধরনের গাছের চারা দিয়ে সাজানো।

এর আগে শিল্পকলা অডিটোরিয়ামে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, ঢাকা সামাজিক বন  বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার, নরসিংদী জেলা সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক পূজা বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। 

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft