রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সিপিএমে, মিনাখাঁয় বাম শিবিরে নতুন উদ্দীপনা
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:২৫ এএম   (ভিজিট : ১২০)
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুরগাছা এলাকায় তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় শতাধিক কর্মী-সমর্থক সিপিএমে যোগ দিয়েছেন। সিপিএম আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে বাম দলে যোগ দেন।

যোগদানকারী কর্মী-সমর্থক এবং স্থানীয় সিপিএম নেতাদের দাবি, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগে হতাশ হয়েই তারা দল ছেড়েছেন। তাদের ভাষ্য, দলীয় বিভক্তি ও নেতৃত্বের দ্বন্দ্বের কারণে সাধারণ কর্মীরা উপেক্ষিত হচ্ছিলেন। এ পরিস্থিতিতে তারা সিপিএমের আদর্শের প্রতি আস্থা রেখে বাম শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে সিপিএম নেতা ও রাজারহাট-নিউ টাউন বিধানসভার প্রার্থী সপ্তর্ষি দেব বলেন, "তৃণমূল বিরোধী দলের কোনো ভূমিকাই পালন করছে না। মানুষ তাই লড়াইয়ের প্রতীক হিসেবে বামপন্থাকেই বেছে নিচ্ছেন।" একই সঙ্গে তিনি তৃণমূলের অভ্যন্তরীণ বিভক্তি নিয়েও কটাক্ষ করেন।

সদ্য সিপিএমে যোগ দেওয়া মণিরুল মোল্লা বলেন, "এতদিন যে দলে ছিলাম, সেখানে কোনো সম্মান পাইনি। এখানে এসে সেই সম্মান পেয়েছি।"

অন্যদিকে, সিপিএম নেতা রাজু আহমেদ বলেন, "তৃণমূলের অত্যাচার ও ভয়ের পরিবেশের কারণে অনেকেই দল ছেড়েছিলেন। এখন পরিস্থিতি বদলেছে। মানুষ আবার বামপন্থার প্রতি আস্থা রাখছেন।" তিনি দাবি করেন, শুধু মিনাখাঁ নয়, রাজ্যের বিভিন্ন এলাকায়ও কৃষক, শ্রমিক, ছাত্র ও যুব সংগঠনের মাধ্যমে নতুন কর্মীরা সিপিএমে যোগ দিচ্ছেন।

তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft