রবিবার ২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১০:৫৪ পিএম   (ভিজিট : ৪১৯)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও ক্রীড়া প্রতিভা বিকাশে দেশব্যাপী 'আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬' শুরু হয়েছে। বর্তমান সরকারের 'লার্নিং উইথ হ্যাপিনেস' উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর পর্যায়ের নিয়মিত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার অনলাইন নিবন্ধন ১২ জুলাই থেকে শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে। অংশগ্রহণে আগ্রহীদের নিজ নিজ কলেজের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

১-৬ আগস্টের মধ্যে ফিক্সচার প্রকাশের পর ৭ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় ও চূড়ান্ত পর্বের সময়সূচি পরে জানানো হবে।

একক বিভাগে দেশাত্মবোধক গান, নজরুল ও রবীন্দ্রসংগীত, আধুনিক গান, লোকগীতি, আবৃত্তি, অভিনয়, নৃত্য ও উপস্থিত বক্তৃতা এবং দলীয় বিভাগে গণসংগীত, সৃজনশীল নৃত্য ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এদিকে জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ইতোমধ্যে শেষ হয়েছে। বিজয়ীদের নিয়ে ২৩ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অ্যাথলেটিক্সের পাশাপাশি ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, হকি, বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবাসহ বিভিন্ন ইভেন্ট এতে অন্তর্ভুক্ত রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়সূচি পরে ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট সব তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft