রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
জোলির নতুন প্রেম প্রকাশ্যে আনলেন ব্র্যাড পিট
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৩৮ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৬:৪৪ পিএম  (ভিজিট : ৩৮০)
হলিউড তারকা ব্র্যাড পিট অবশেষে তাঁর দীর্ঘদিনের প্রেমিকা ইনেস ডি র‌্যামনের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনলেন। সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রেমের স্বীকৃতি দিলেন ‘ফাইট ক্লাব’খ্যাত এই অভিনেতা।

সম্প্রতি সংগীত তারকা টেলর সুইফট ও ফুটবলার ট্রাভিস কেলসির বিয়ের অনুষ্ঠানে অংশ নেন ব্র্যাড পিট ও ইনেস ডি র‌্যামন। ওই অনুষ্ঠানের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার পরই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ছবিতে দুজনকে একসঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়।

ব্র্যাড ও ইনেসের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ২০২২ সালে। তবে এতদিন তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছিলেন। এবার প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের যুগল উপস্থিতি ভক্তদের সামনে আসে।

এর আগে ব্র্যাড পিটের সঙ্গে সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির। ২০০৫ সালে শুরু হওয়া তাঁদের সম্পর্ক পরে বিয়েতে গড়ায় ২০১৪ সালে। তবে ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেন জোলি। দীর্ঘ আইনি জটিলতার পর ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

ব্র্যাড ও অ্যাঞ্জেলিনার ঘরে রয়েছে ছয় সন্তান। বিচ্ছেদের পর তাঁদের সম্পর্ক, সন্তানদের অভিভাবকত্ব এবং সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলেছে হলিউডে।

অন্যদিকে, ইনেস ডি র‌্যামন এর আগে অভিনেতা পল ওয়েসলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০১৯ সালে বিয়ে করা এই দম্পতির বিচ্ছেদ হয় ২০২২ সালে।

প্রায় চার বছর সম্পর্ক গোপন রাখার পর ইনেসের সঙ্গে ব্র্যাড পিটের এই প্রকাশ্য উপস্থিতিকে তাঁর জীবনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন ভক্তরা।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft