রবিবার ২ আগস্ট ২০২৬
গোবিন্দকে নিয়ে ফের বিস্ফোরক সুনীতা!
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:৫০ পিএম   (ভিজিট : ৭৭)
রিয়্যালিটি শো 'লক আপ ২'-এর মঞ্চে ফের একবার বিস্ফোরক বলিউড অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা। ঘটনার সূত্রপাত রিয়্যালিটি শো-এর ভিতরে শিল্পা শিন্ডের কিছু মন্তব্যকে কেন্দ্র করে। শিল্পা গোবিন্দর অতীত নিয়ে সুনীতাকে আক্রমণাত্মক প্রশ্ন করলে মেজাজ হারান সুনীতা। 

তিনি স্পষ্ট জানিয়ে দেন, "গোবিন্দ আমার স্বামী। ওর যদি ৫০টা সম্পর্কও থাকে, তাতে বাইরের লোকদের মাথা ঘামানোর কিছু নেই। আমি আমার জীবন কীভাবে কাটাবো, তা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।" 

তিনি আরও জোর দিয়ে বলেন যে, মৃত্যু পর্যন্ত তিনি গোবিন্দকে ভালোবাসবেন এবং কোনও তৃতীয় ব্যক্তিকে তাঁর পারিবারিক বিষয়ে কথা বলতে দেবেন না।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft