শুক্রবার ২৮ আগস্ট ২০২৬
কাশিয়ানীতে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:০৮ পিএম   (ভিজিট : ১৩৫)
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (৬'জুলাই) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের দক্ষিণ ধানকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মিলি বেগম (২১)। তিনি ওই গ্রামের মিজান শেখের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম আলামিন বেপারী (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মিলি ও তার স্বামী আলামিন একসঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। গোসল শেষে আলামিন একাই শ্বশুরবাড়ি ফিরে এসে টাকা ও মোবাইল নিয়ে দ্রুত চলে যান। এসময় স্ত্রীর কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, মিলি পরে আসবে।

অনেক সময় পরও মিলি বাড়ি না ফেরায় তার মা পুকুর পাড়ে গিয়ে মেয়ের মরদেহ ভাসতে দেখেন। 

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনার পর থেকে অভিযুক্ত আলামিন পলাতক রয়েছেন। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে আলামিন স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়েছে।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft