মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ৫০৯)
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বিজিবি। রবিবার (২৮ জুন) বেলা ১১টায় ৩৩ বিজিবি সদর দপ্তরে বিপুল পরিমাণ এ মাদক ধ্বংস করা হয়। 

মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠাণে সাতক্ষীরা (৩৩) ব্যাটেলিয়ন বিজিবির উপধিনায়ক মেজর সাদমান সাদিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক কাজী আশিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ, বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মাসুদুর রহমান,সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার মো. নুরুল্লাহ , সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, সাতক্ষীরা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানি কমান্ডার যায়নুদ্দিন জিহাদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ছাব্বিশের ৩০ এপ্রিল পর্যন্ত এই ১৬ মাস সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব মাদক জব্দ করা হয়।

এর মধ্যে রয়েছে লিকুইড সীসা, এলএসডি, ক্রিস্টাল মেথ আইস, আফিম তৈরীর কেমিক্যাল, ফেন্সিডিল,নেশা জাতীয় ট্যাবলেট,বিভিন্ন ধরণের বিদেশী মদ,ইয়াবা ও গাজা।

 দুষ্ট চক্র বাংলাদেশকে মাদকের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, দেশের সীমান্ত ব্যবহার করে মাদকের চোরাচালানের যে কোন অপচেষ্টা দমন করা হবে।

বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, সীমান্তে পুশইনের সম্ভাবনা প্রতিরোধ করে যাচ্ছে বিজিবি। পাশাপাশি মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযানও অব্যাহত আছে। আজকের এই কার্যক্রম শুধু আইনগত প্রক্রিয়ার অংশ নয় বরং একটি মাদকমুক্ত দেশ গঠণে জাতীয় অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft