বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
ডিমলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭৫০টি গাছের চারা বিতরণ
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২৯১)
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে নীলফামারী জেলা বন বিভাগের উদ্যোগে ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার ( ২৪ জুন) দুপুরে ডিমলা উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে গাছের চারা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আসাদুল ইসলাম, নীলফামারী বন বিভাগের কর্মকর্তা বাবু নিশিকান্ত মালাকার এবং ব্যানবেইস কর্মকর্তা মো. শাহেনুর আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট ৭৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft