রবিবার ২ আগস্ট ২০২৬
জামালপুরে দি পপুলার জেনারেল হাসপাতালের উদ্বোধন
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:৩০ পিএম   (ভিজিট : ১৮১)
জামালপুর শহরের বিজয় চত্বরে নবনির্মিত দি পপুলার জেনারেল হাসপাতাল-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে হাসপাতালটির উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক এবিএম মাকছুদুর রহমান সোহেল, দি পপুলার জেনারেল হাসপাতালের পরিচালক মো. শাহাদাত হোসেন জিন্নাহ, পরিচালক মো. সেলিম রেজা, মো. মমিনুল হক মমিন, মো. নূরে আলম সিদ্দিকী, আইসিটি বিভাগের এসএএস সিনা ইবনে হালিমীসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বল্প খরচে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে হাসপাতালটি কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং রোগীবান্ধব পরিবেশের সমন্বয়ে হাসপাতালটি জামালপুরবাসীর আস্থা অর্জন করবে।

অনুষ্ঠান শেষে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন অতিথিরা।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft