রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
পাকুন্দিয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা বিতরণ
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১৩৯)
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আবদুল মান্নান এবং বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এমপি বলেন, "সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী হাওড় অঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক পরিবারগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি। এই মানবিক সহায়তার মাধ্যমে কৃষকেরা তাদের ক্ষতি কিছুটা হলেও পুশিয়ে নিতে সক্ষম হবেন।"

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে বুরুদিয়া ইউনিয়নের ৪০ জন কৃষকের প্রত্যেককে ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলো আগামী তিন মাস পর্যন্ত এই সরকারি সহায়তা পাবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাকুন্দিয়া উপজেলার সবকটি ইউনিয়নেই পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এই মানবিক সহায়তার নগদ অর্থ ও চাল বিতরণ করা হচ্ছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft