রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন জামালপুরের আর্জেন্টিনার সমর্থক!
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৩৩৫)
ফুটবল বিশ্বকাপ ২০২৬ মানেই বিশ্বজুড়ে সমর্থকদের অনাবিল আবেগ, উন্মাদনা আর নানা ব্যতিক্রমী কাণ্ড। সেই উন্মাদনারই এক মজাদার দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এক আর্জেন্টিনা সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া চ্যালেঞ্জ রক্ষা করতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করেছেন ফয়সাল আহমেদ জুম্মান (২৩) নামের এক যুবক।

ফয়সাল জেলার বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি একটি ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন—চলতি বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।

শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩–০ গোলে অনায়াসে পরাজিত করে ব্রাজিল। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসেন ফয়সাল। আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েই সাধুরপাড়া এলাকায় তিনি মাথা ন্যাড়া করেন। এ সময় এই ব্যতিক্রমী কাণ্ড দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন ভিড় জমান। মুহূর্তেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ও ট্রোলিং ফুটবলপ্রেমেরই এক অনন্য বহিঃপ্রকাশ। ফয়সালের এই কাণ্ড এলাকায় বেশ আনন্দ ও হাসির খোরাক জুগিয়েছে।

কথা দিয়ে কথা রাখা সেই আর্জেন্টিনা সমর্থক ফয়সাল আহমেদ জুম্মান বলেন, “খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম। যেহেতু ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। দলের প্রতি ভালোবাসা যেমন আছে, তেমনি প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে হয়।”

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft