সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
রাঙ্গামাটির দুর্গম সীমান্তে ভারতে পাচারকালে দুই মিনি পাওয়ার টিলার জব্দ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:০৪ এএম   (ভিজিট : ১৩৩)
রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম ও সীমান্তবর্তী দুমদুমিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারকালে দুটি মিনি পাওয়ার টিলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীন দুমদুমিয়াছড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, দুমদুমিয়াছড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আমিরুল কাউসারের নেতৃত্বে একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দুমদুমিয়াছড়া বিওপির চেকপোস্ট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ দুটি মিনি পাওয়ার টিলার জব্দ করা হয়।

জব্দকৃত পাওয়ার টিলার দুটির আনুমানিক মূল্য চার লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, “বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft