নেত্রকোনার মোহনগঞ্জে গাছের মগডাল থেকে উদ্ধার (অব.) সেনা সদস্য সার্জেন্ট ফজলুর রহিম কাজল (৫১) কে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা খুনিদের বিচার দাবি করে কঠোর শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
জানা গেছে, গত শুক্রবার মোহনগঞ্জ উপজেলার বিরামপুরে গাছের ডাল থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ফজলুর রহিম কাজলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর তার নিজ গ্রাম কাকিয়াম সহ ধর্মপাশা উপজেলা সদরে তোলপাড় শুরু হয়।
সোমবার দুপুরে মানববন্ধনে ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, ইউপি বিএনপির সভাপতি আবু তাহের সোনা, যুবদল সভাপতি আহমেদ আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, সেলবরষ ইউনিয়ন বিএনপির সদস্য নাসির উদ্দিন, নিহতের বড় ভাই বুলবুল আহমেদ, বোন রুবি আক্তার, সালমা আক্তার, ভাগ্নি তানিয়া ইসলাম, খায়রুল বশর ঠাকুর, তফাজ্জল হোসেন, কলেজ শিক্ষক স্বপন চৌধুরী, স্কুল শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।
আজকালের খবর/বিএস