বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
কাতারে জাকের পার্টির ঈদুল আযহার সমাপনী মিশন অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ১৮৮)
জাকের পার্টির কাতার শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আযহার কেন্দ্রীয় সমাপনী মিশন অনুষ্ঠিত হয়েছে। কাতারের রাজধানী দোহায় অনুপম ট্রেডিং অফিসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। 

মিশন সদস্য আজিজুল ইসলামের পরিচালনায় মিশন প্রধান হিসেবে ভার্চুয়ালি তাসরিফ করেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী।

এতে মিশন সদস্য হিসেবে বক্তব্য রাখেন আশরাফুল আলম রহিম, আল আমিন খন্দকার, হাসান সাহাজি, আক্তার মিয়া, জুয়েল আহমেদ, ইমরান, ইফরান, হাসানসহ আরো অনেকে।

পবিত্র ঈদুল আযহার পবিত্রতা রক্ষায় আলোচনার পাশাপাশি এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft