সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
হুতি হামলায় বিপর্যস্ত সৌদি আরব, ৪ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:২০ পিএম   (ভিজিট : ০)
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের রাজধানীর আকাশসীমা প্রায় ফাঁকা হয়ে পড়েছে। 

বিমান চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সিরিয়াম’-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত ৮ থেকে ২৫ অক্টোবরের মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ৪৭৩৬টি ফ্লাইটের মধ্যে ৪০৭১টি-অর্থাৎ প্রায় ৮৬ শতাংশ ফ্লাইটই বাতিল করা হয়েছে।

চলতি মাসে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার তীব্রতা বৃদ্ধি করেছে হুতি।

জেদ্দার পর সৌদির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বারবার হামলার শিকার হয়েছে। এর মধ্যে গত ১০ অক্টোবরের হামলায় ১৩ জন নিহত হন, যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

১০ অক্টোবর থেকে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকার পর রবিবার (২৫ অক্টোবর) শর্তসাপেক্ষে আংশিকভাবে তা পুনরায় চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: আল-জাজিরা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft