শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬
খালিয়াজুরীতে ক্ষতিগ্রস্ত ৫২০ কৃষক পরিবারকে কারিতাসের আর্থিক সহায়তা
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৭:৩৭ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৭:৪০ পিএম  (ভিজিট : ৭৪৭)
নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলায় অতিবৃষ্টি ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’। ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি জীবন-জীবিকা সচল ও কৃষি পুনর্বাসনের লক্ষ্যে আজ রবিবার (১৭ মে) উপজেলার দুটি ইউনিয়নে নগদ অর্থ বিতরণ করা হয়।

‘স্টার্ট ফান্ড (Start Fund)’-এর সহযোগিতায় খালিয়াজুরী সদর ও গাজীপুর ইউনিয়নের মোট ৫২০টি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে শর্তহীনভাবে পরিবারপ্রতি ৬ হাজার টাকা করে মোট ৩১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

কারিতাস অ্যালার্ট প্রজেক্টের টিম লিডার ড্যানিয়েল ধৃতু স্নানের সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের সহকারী ব্যক্তিগত সচিব মো. জহির আহমেদ জিকু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফুল মিয়া, প্রচার সম্পাদক ও ইউপি সদস্য রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, উপজেলা কৃষকদলের সভাপতি পান্ডব সরকার এবং কারিতাস ময়মনসিংহ রিজিওনের ঊর্ধ্বতন হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা রবীন্দ্রনাথ গাড়ি।

কারিতাস কর্তৃপক্ষ জানায়, খালিয়াজুরীতে এটিই তাদের প্রথম জরুরি মানবিক কার্যক্রম। দুর্যোগপ্রবণ এই অঞ্চলের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতে কারিতাসের এই ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft