সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
তলিয়ে গেছে খালিয়াজুরী হাওড়ের বোরো ধান, দুশ্চিন্তায় কৃষক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৮৩৬)
টানা বৃষ্টি আর ঝড়ো আবহাওয়ার প্রভাবে খালিয়াজুরী হাওরাঞ্চলের দেখা দিয়েছে চরম কৃষি বিপর্যয়। তলিয়ে গেছে হাওরের শত শত হেক্টর জমির বোরো ধান। খালিয়াজুরী উপজেলা বৃহৎ হাওর গুলোর মধ্যে  পাঙ্গাসিয়া, ছায়ার হাওর, চৌতারা, শিবপুরকান্দা, কীর্তনখলাসহ প্রায় সব হাওরের জমি ইতোমধ্যে পানিতে ডুবে গেছে। কোথাও ধান পুরোপুরি তলিয়ে গেছে, আবার কোথাও ডুবু ডুবু অবস্থায় রয়েছে। জীবন-জীবিকার শেষ ভরসা রক্ষায় কৃষকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ কোমর সমান পানিতে নেমে, কেউ নৌকায় করে জমিতে গিয়ে ধান কাটছেন।

সরেজমিনেদেখা যায়, শ্রমিকের উচ্চ মূল্য থাকায় ক্ষুদ্র দরিদ্র কৃষকেরা স্ত্রী সন্তান সঙ্গে নিয়ে নিজেরাই পানিতে নেমে ধান কাটছেন। কৃষকদের অভিযোগ, একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে জ্বালানি সংকট—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জমিতে পানি জমে থাকায় হারভেস্টার ব্যবহারও বন্ধ রয়েছে।

স্থানীয় কৃষক রহিস মিয়া জানান,  “৫ আরা জমির মধ্যে মাত্র ২ আরা ধান কাটতে পেরেছেন, বাকিটা তলিয়ে গেছে। আর যতটুকু কেটেছিল তাও আবার রোদের জন্য ধান শুকাতে পারছেনা ,ধান ভিজে নষ্ট হওয়ার উপক্রম। আর বাকি জমিতে পানি থাকায় মেশিন ব্যবহার সম্ভব হচ্ছে না।

রোয়াইল গ্রামের কৃষক নিতেশ রঞ্জন বলেন, তার ৭২ কাটা জমির ধান তালিয়ে গেছে টানা বৃষ্টিতে বাকিটুকু যা আছে তাও চলে যাবে , তবে প্রকৃতির সাথে এই যুদ্ধ নতুন না তাদের বাপ দাদার আমল থেকেই দেখে আসছে হাওরের কৃষকের দুঃখ দুর্দশা। 

 খালিয়াজুরী কৃষি অফিস সূত্রে জানা যায়, এখন পর্যন্ত অন্তত ৪০ ভাগ হাওরের জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। খালিয়াজুরী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আবহাওয়া পরিবর্তন না হলে কৃষকের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে ।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft