রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ৪০১)
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন আজ সোমবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন করেন। আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানকে সামনে রেখে প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি এই পরিদর্শন করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান উপস্থিত ছিলেন।

ফকির মাহবুব আনাম স্বপন বলেন, কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ, যা দেশের কৃষি খাতকে আরও গতিশীল করবে এবং উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন, যাতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি বিষয়ে কথা বলেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে  কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। কৃষকদের ডিজিটাল পরিচয় নিশ্চিতকরণ এবং সরকারি সেবা সহজলভ্য করতে এই কৃষক কার্ডকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft