সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৮৮লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ৪৩০)
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৮৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (৫ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল ভোরে কোস্টগার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৩৬০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

তিনি আরও জানান, এসময় ভ্যানটির চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

জব্দকৃত পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, ‘পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর / রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft