সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে ৫৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-২
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:০৫ পিএম  আপডেট: ০২.০৪.২০২৬ ৬:০৬ পিএম  (ভিজিট : ৬০০)
নারায়ণগঞ্জ ফতুল্লায় ৫৩ রাউন্ড গুলি নিয়ে হত্যা মাদকসহ একাধিক মামলার আসামী রাজ্জাক এবং তার ছেলে ওয়াসিম গ্রেপ্তার।

নারায়ণগঞ্জ ফতুল্লার ইসদাইর থেকে ৫৩ রাউন্ড গুলি সহ হত্যা, মাদক ও অপহরণের একাধিক মামলার আসামী রাজ্জাক এবং ছেলে ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, বৃহস্পতিবার (২এপ্রিল) সকালে শহরের ইসদাইর বায়ান্ন বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তার দেয়া তথ্যমতে ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রাজ্জাক শীর্ষ মাদক ব্যবসায়ী। সে মোবারক ও গুগল হত্যা মামলার প্রধান আসামী ছাড়াও তার বিরুদ্ধে একাধিক গুম, হত্যা এবং মাদক সহ ১২টি মামলা রয়েছে। তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজি সহ ৭টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকালের খবর / রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft