রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৪৪৫)
গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ (বিজয়) সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম এবং উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান।

এছাড়াও সভায় অংশ নেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে দিনব্যাপী বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে সভায় বিশেষভাবে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা, ভুয়া গুজব, চাঁদাবাজি কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রোধে প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে বলে জানানো হয়েছে।

ইউএনও মাহমুদ আশিক কবির জানান, অনুষ্ঠান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম মোতায়েন থাকবে।

আজকালের খবর / রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft