রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলের ২ নেতা বহিষ্কার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১:৩১ পিএম   (ভিজিট : ৩৭৯)
টাঙ্গাইলে চাঁদাবাজি, ভূমি দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ২ নেতাকে সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর সুপারিশের প্রেক্ষিতে জেলা বিএনপি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বহিষ্কারকৃতরা হলেন- নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন ও দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া, চাঁদাবাজি এবং ভূমি দখলসহ বিভিন্ন গুরুতর অভিযোগে রফিজ উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন তদন্ত শেষে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম জানান, তারা বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় আপাতত দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে রফিজ উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত একটি স্বার্থান্বেষী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft