রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৩৪৮)
গোপালগঞ্জের মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ করায় শাহজালাল শেখ (৪৮) নামে এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার সদর বাজারের ফায়ার সার্ভিস সংলগ্ন শাহ জালালের দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।  

এসময় ভাটিয়াড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও মুকসুদপুর থানার পুলিশ সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্ত শাহজালাল শেখ উপজেলার প্রভাকরদী গ্রামের মৃত আবু শেখের ছেলে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন, জ্বালানি তেল মজুদ করার সংবাদ পেয়ে শাহজালালের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ (১) ধারায় তেল ব্যবসায়ী শাহজালাল শেখ (৪৮)কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft