সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ৫৫০)
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শুভ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বারোবাজার রেল ষ্টেশনের প্রায় তিন’শ গজ দুরে এ ঘটনা ঘটে। বারবাজার শুভ টেলিকমের স্বত্বাধিকারী নিহত শুভ বেলাট গ্রামের কায়স্থ পাড়ার বিদ্যুৎ চৌধুরীর ছেলে। উল্লেখ্য গত পাঁচ দিন আগে একই স্থানে ট্রেনে কেটে অজ্ঞাতনামা আরো এক যুবকের মৃত্যু হয়েছিল।

বারবাজার রেল ষ্টেশনের মাষ্টার সিদ্দিকুর রহমান জানান, সন্ধ্যা ৭ টাযর দিকে ষ্টেশনের ৩’শ গজ দুরে ট্রেনে কেটে শুভ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ধাক্কায় তার মৃত্যু ঘটে। খবর পেয়ে যশোর রেল পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে। 



কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft