মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া বাসচাপায় মা-ছেলে নিহত
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ৩:৪১ পিএম  (ভিজিট : ৬৯৯)
ঢাকা- সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় প্রাইভেটকারের দুইজন নিহত হয়েছে।

মঙ্গবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে  উপজেলার শাহবাজপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা (৬৫)। এ ঘটনায় প্রাইভেটকারের আরো তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, একই গ্রামের আমজাদ হোসেন ছেলে চাঁদ (১২) তার ছেলে হৃদয় (২৫) একই গ্রামের নিলুফা (৩৬)।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম জানান, দুপুরের দিকে ওই মহাসড়কের শাহবাজপুর প্রথম গেইট এলাকায়  ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহি বাস অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে  চালকসহ দুইজন মারা যায়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই জনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি উদ্ধার করেছে। ঘটনাটির তদন্ত চলছে।


আজকালের খবর/আর এম









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft