সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম  আপডেট: ০৮.০২.২০২৬ ৬:৪৯ পিএম  (ভিজিট : ৫৪০)
পটুয়াখালীর কলাপাড়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ মোঃ জসিম গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

রবিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে কলাপাড়া থানার জিডি নং-৩০১ এর মূলে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স ও যৌথ বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কলাপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কল্যাণপুর বাদুরতলী এলাকার নিজ বসত ঘরের শয়ন কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে আসামির বাড়ি থেকে একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি ছেনা, একটি চাইনিজ ছোরা, একটি চাপাতি, দুইটি বাংলা দা এবং তিনটি ছোট চাকুসহ মোট ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জসিম গাজী একই এলাকার বাসিন্দা এবং তিনি পৌর যুবদলের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

এ ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কলাপাড়া থানা পুলিশ।



কাওছার/আজকালের খবর







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft