সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
দর্শনায় সড়ক দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির ছাত্র নিহত
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৪ পিএম   (ভিজিট : ৪১৬)
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন মদনা–পারকৃষ্ণপুর ইউনিয়নের বারাদী গ্রামে সড়ক দুর্ঘটনায় সুজন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বারাদী এলাকায় সড়ক পার হওয়ার সময় সড়কে কাজরত একটি পিচ বহনকারী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সুজন বারাদী গ্রামের রকিবুলের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুর প্রায় ১২টার দিকে সড়ক পারাপারের সময় পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে শিশুটি। সড়কে চলমান কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং যান চলাচলে অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

মদনা–পারকৃষ্ণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. চঞ্চল বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে সড়কের কাজ চলছিল এবং পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে শিশুটি মারা গেছে বলে তিনি জানতে পারেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft