সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়ে তারা নারীদের ঘরে আবদ্ধ রাখতে চায় -সালাউদ্দিন আহমেদ
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৩৯৬)
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন আহমদ বলেন, যারা এই অবমাননাকর বক্তব্য দিয়েছে তারা নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে চায় কর্মস্থলে যেতে দিতে চায়না, তারা নারীদের কর্মঘণ্টা কমিয়েছে। এ জাতীয় সংসদ নির্বাচনে ওই দল কোন নারীদের মর্যাদা দেয়নি নারীদের কে কোন আসন দেয়নি তারা নারীদের কে বৈষম্য করেছে।

২ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১০ টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুর রহমান হৃদয়ের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কাশেম নুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন

এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্রছাত্রীরাই আগামীর বাংলাদেশের অগ্রগতি প্রগতি ও সমৃদ্ধির ধারকবাহক। প্রগতি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গ্রহন করে দেশের সমৃদ্ধি অর্জনকে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায়না, তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারেনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দলের প্রধান নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে যেটা নিয়ে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। আমরাও এই বক্তব্যের প্রতিবাদ জানাই। 

তিনি বলেন, যারা এই অবমাননাকর বক্তব্য দিয়েছে তারা নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে চায় কর্মস্থলে যেতে দিতে চায়না, তারা নারীদের কর্মঘণ্টা কমিয়েছে। এ জাতীয় সংসদ নির্বাচনে ওই দল কোন নারীদের মর্যাদা দেয়নি নারীদের কে কোন আসন দেয়নি তারা নারীদের কে বৈষম্য করেছে। এ বাংলাদেশ ছোট ছেলে আনাস ও শহীদ ওয়াসিম আকরামের মত ছেলেদের বুকের রক্ত বিলিয়ে দিয়ে ফ্যাসিষ্ট হাসিনা সরকার কে পালাতে বাধ্য করেছে। তারেক রহমান বলছেন সবার আগে বাংলাদেশ এ শ্লোগান কে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। আমি বাংলাদেশের পতাকা তোমাদের হাতে তুলে দিয়ে দেশ গড়ার অঙ্গিকার করছি। তিনি ওয়াসিম আকরামের স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে উঠেন এবং আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে একটি একটি ভোট চেয়েছেন। পরে তিনি সংবর্ধিত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেন।  

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পেকুয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মৌলভী ছাইদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতা ২৫ ইং এর পুরস্কার বিতরণ ও ক্লাস টপার শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, আনোয়ারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ, পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মজিবুল হক চৌধুরী, পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেট এম মোসলেম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহাছান উল্লাহ, কৃষক দলের আহবায়ক আবু ছিদ্দিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকও সহকারী শিক্ষকগণসহ শিক্ষার্থীরা।
এআরজে








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft