মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
মধুখালীতে শুকুর মামুদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ২৯৫)
ফরিদপুরের মধুখালী উপজেলায় শুকুর মামুদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদীতে অবস্থিত শুকুর মামুদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক খাদিজা সুলতানা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাজির হোসেন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান, সাবেক সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক সহকারী শিক্ষক আব্দুল জলিল সরদার এবং সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আলিমুজ্জামান খান।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়, যেখানে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
এআরজে






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft