শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
বংশ পরম্পরায় রাজনীতি দেখতে চায় না জামায়াত: ডা. শফিকুর রহমান
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ৭৪৪)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বংশ পরম্পরায় রাজনীতি দেখতে চায় না জামায়াত। প্রজার ছেলেও রাজা হবে কর্মগুনে। ধর্মের ভিত্তিতে নয়, দক্ষতা ও কর্মের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা হবে।

বুধবার (২৮ জানুয়ারি) বাগেরহাটে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আস্থায় রাখলে যোগ্যতা ও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করবো।

তিনি বলেন, ফ্যাসিবাদ চায় না বলেই ৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আধিপত্যবাদ বিরোধীদের সমর্থন দিয়েছে। ২৪- এর পর ঘুমিয়ে পরেনি জাতি। যেকোনো প্রয়োজনে দাঁড়িয়ে যাবে। ভোট লুট করতে আসলে কালো চিলের ডানাসহ তুলে ফেলতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ পরিচালনার সক্ষমতা নেই, এটা ভ্রান্ত কথা। আমাদের দুজন মন্ত্রী দুটি মন্ত্রণালয় চালিয়েছেন, সেখানে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই।

আসন্ন নির্বাচনে জনগণ রায় দিলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবে বলেও ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft