বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
মালয়েশিয়ায় কারখানায় আগুনে পুড়ে ২ প্রবাসী বাংলাদেশির করুণ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ২:২৪ পিএম
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় কারখানা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির ইস্কান্দার পুতেরি শহরে কারখানার একটি ভবনে আগুনে দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তারা।

এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে রয়েছেন আরও একজন।  রবিবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরি শহরে সাউদার্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক ক্লাস্টারে (এসআইএলসি) অগ্নিকাণ্ডে গুরুতর আহত দুই বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউ স্ট্রেইট টাইমস বলছে, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি গত শুক্রবার রাত ১০টায় মারা যায় এবং দ্বিতীয় ব্যক্তি গতকাল গভীর রাত ২টা ১৫ মিনিটে মারা যায়। জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এম. কুমারাসন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।গত বৃহস্পতিবার এসআইএলসি শিল্প এলাকায় চারটি কারখানা কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের সময় ৩০ থেকে ৪০ বছর বয়সী ওই দুই ব্যক্তি গুরুতর দগ্ধ হয়েছিলেন। আগুনে দগ্ধ হওযার পর থেকেই তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল।

অগ্নিকাণ্ডে আহত তৃতীয় ব্যক্তি এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার শারীরিক অবস্থা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। অতি দাহ্য পদার্থ মিথাইল ইথাইল কিটোন (পাতলা)-সহ অন্যান্য দাহ্য পদার্থের কারণে দ্রুত আশপাশের ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft