বুধবার ২৬ আগস্ট ২০২৬
এথেন্স আন্তজার্তিক ট্যুরিজম সম্মেলনে যোগ দেবেন শাহজাহান বাবুল
প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৪:১০ পিএম   (ভিজিট : ১১১৫)
গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিতব্য দশম আন্তর্জাতিক ট্যুরিজম সম্মেলনে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের হলিউড থেকে ট্যুরিজম বিষেশজ্ঞ মোহাম্মদ শাহজাহান বাবুল যোগদান করার আমন্ত্রণ পেয়েছেন।

যুক্তরাষ্ট্র থেকে মাত্র দুই জন এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। তার মধ্যে মোহাম্মদ বাবুল একজন। আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে শাহজাহান বাবুল আন্তর্জাতিক ট্যুরিজমের ওপর বিশেষ বক্তব্য রাখবেন। ট্যুরিজমের ওপর বিশেষভাবে পারদর্শী শাহজাহান বাবুল বর্তমানে সাউথ ইস্ট এশিয়া রিজিওন্যাল ট্যুরিজমের কনসালটেন্ট, গবেষক ও ডিজাইনার হিসেবে বাংলাদেশ, ভারত, নেপাল, সিকিম, ভুটান, শ্রীলঙ্কা ও মিয়ানমারের সঙ্গে কাজ করছেন। ২০ বছর ধরে তিনি হলিউডের বিখ্যাত স্টার লাইনস ট্যুর কোম্পানির ওভারসিস মার্কেটিং ডাইরেক্টর হিসেবে কাজ করে আসছেন।

মোহাম্মদ শাহজাহান বাবুল চলতি বছরে ট্যুরিজম সংক্রান্ত বিষয়ে বিশেষ বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রিত হয়ে আয়ারলান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্স ভ্রমণ করেন। এ ছাড়া পানামায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্যুরিজম সম্মেলনে বিশেষ বক্তব্য প্রদান করে খ্যাতি অর্জন করেন। বিশেষভাবে উল্লেখ্য, তিনি বাংলাদেশের কুটির শিল্প নিয়ে দীর্ঘ ৩৫ বছর ধরে গবেষণা করছেন।

আজকালের খবর/আরইউ









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft