সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ০)
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ ওই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। এর আগে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ স্বাক্ষরিত এক আবেদনে এ নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।

আদেশ সূত্রে জানা যায়, নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে সংস্থাটির অনুসন্ধান চলমান রয়েছে। দুদকের আবেদনে অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তিনি দেশত্যাগ করলে চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মো. মোতাছিম বিল্লাহ যেন দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় আদেশ প্রার্থনা করে দুদক। 

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পূর্ববর্তী প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মো. মোতাছিম বিল্লাহকে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বলে জানা।

আজকালের খবর/বিএস  









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft