সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ০)
দেশ ছেড়ে থাইল্যান্ডে যাওয়ার সময় রবিবার (২২ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার নব্বইয়ের দশকে ঢাকায় ত্রাস ছড়ানো আলোচিত শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে ‘সুইডেন আসলাম’।

ধরা পড়ার পর তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসী এখন জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চলতি বছরে রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান তিনি।

আকতার হোসেন বলেন, ভোর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। চলতি বছর রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ড মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, তদন্তে নাম আসায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ঘটনার সঙ্গে তার প্রকৃত সম্পৃক্ততার মাত্রা আশা করছি উঠে আসবে।

চার দিন আগে তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলেন, আবার থাইল্যান্ডের একটি বিমানে করে যাওয়ার পথে গ্রেপ্তার এই বিষয়টি আসলে কতটুকু সত্য এবং আসা-যাওয়ার মধ্যে নতুন কোনো পরিকল্পনা ছিল কি না? জানতে চাইলে আকতার হোসেন বলেন, আমাদের ইমিগ্রেশন পুলিশ ডিবি পুলিশের কাছে আসলামকে হস্তান্তর করেছে। বিদেশে যাওয়ার বিষয়টি ইমিগ্রেশন পুলিশ বলতে পারবে। সেই বিষয়টি কী ছিল, কোথায় যাওয়ার চেষ্টা করেছিল, কোথা থেকে আসার চেষ্টা করেছিল।

তিনি বলেন, বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন। আসলে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলাই রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। যে মামলাগুলোর কোনো কোনোটি তদন্তাধীন আছে, কোনোটিতে হয়তো ইতোমধ্যে পুলিশ রিপোর্ট দাখিল করা হয়েছে। সবগুলো বিষয় এখন পর্যালোচনা করা হচ্ছে। যেহেতু তিনি গ্রেফতার হয়েছেন, ডিবি বিষয়গুলো পর্যালোচনা করছে এবং পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

আকতার হোসেন বলেন, ডিএমপি প্রতিনিয়ত চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন অভিযান পরিচালনা করছে। নজরদারি গ্রেপ্তারের একটি নিয়মিত প্রক্রিয়া। যখনই সুযোগ ও সক্ষমতা তৈরি হচ্ছে, তখনই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft