সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ‘ডিপো হোল্ডার মিট ২০২৬’ অনুষ্ঠিত, উন্মোচন নতুন দুই পণ্য
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পিএম   (ভিজিট : ০)
দেশবন্ধু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে ‘ডিপো হোল্ডার মিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ নভেম্বর ২০২৬ প্রতিষ্ঠানটির ফ্যাক্টরি প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে আগত ডিপো মালিকরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন এবং দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইদ্রিসুর রহমান। এ ছাড়া প্রতিষ্ঠানের ফ্যাক্টরি হেডসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিপো মালিকদের সঙ্গে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বর্তমান বাজার পরিস্থিতি, ব্যবসায়িক চ্যালেঞ্জ ও সম্ভাবনা, পণ্যের বাজারজাতকরণ এবং ২০২৭ সালের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বাজার সম্প্রসারণ, বিক্রয় কার্যক্রম গতিশীল করা এবং ডিপো পর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভোক্তাদের আস্থা ও বিশ্বাস অর্জনের অন্যতম প্রধান ভিত্তি হলো পণ্যের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা। আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং ভোক্তাদের প্রত্যাশা পূরণের মাধ্যমে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সর্বোত্তম পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান ডিপো মালিকদের প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের অন্যতম অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ডিপো মালিকরা শুধু ব্যবসায়িক অংশীদার নন, তাঁরা দেশবন্ধু পরিবারের অবিচ্ছেদ্য অংশ। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায়িক লক্ষ্য অর্জন সম্ভব।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং দ্রুত ও কার্যকর সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে দিকনির্দেশনা দেন। অন্যদিকে, চিফ অপারেটিং অফিসার ইদ্রিসুর রহমান প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, বাজার সম্প্রসারণ এবং ডিপো মালিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিষ্ঠানটির নতুন দুটি পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন। পণ্য দুটি হলো ‘ডিবিজি পানি’ (প্যাকেজড ড্রিংকিং ওয়াটার) এবং ‘ভোল্টেজ’ (স্পোর্টস ইলেকট্রোলাইট ড্রিংক)। নতুন পণ্য দুটি বাজারে আনার মাধ্যমে পানীয় পণ্যের বাজারে নিজেদের পণ্যসম্ভার আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৭ সালে ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, নতুন বাজার সৃষ্টি এবং দেশের প্রতিটি প্রান্তে দেশবন্ধু গ্রুপের পণ্য পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft