সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক-চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৫২ পিএম   (ভিজিট : ৫)
বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ (TrustPort Connect) নামে নতুন ডিজিটাল সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে যৌথ উদ্যোগে চালু করা এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সম্প্রতি।

“স্মার্ট লেনদেন, শক্তিশালী বাণিজ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি। এ সময় ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সংক্রান্ত চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে বিনিময় করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ (C&F) এজেন্ট, শিপিং এজেন্ট এবং বন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

নতুন এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বন্দরের যাবতীয় আর্থিক লেনদেন আরও দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আসার পাশাপাশি দেশের সামগ্রিক বাণিজ্য ব্যবস্থার ডিজিটাল রূপান্তরেও ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft