রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
এলজিইডির প্রকল্পের অগ্রগতি দেখতে কেএফডব্লিউর প্রতিনিধি দল
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ৬:১৯ পিএম  (ভিজিট : ২)
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম্প) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) কার্যক্রম পর্যালোচনায় উন্নয়ন সহযোগী সংস্থা জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন কেএফডব্লিউর রিভিউ মিশন শুরু হয়েছে।

কেএফডব্লিউর পোর্টফোলিও ম্যানেজার জোহানেস হ্যাংগস্টের নেতৃত্বে মিশন দলের অন্য সদস্যরা হলেন প্রিন্সিপাল টেকনিক্যাল এক্সপার্ট পিটার রোনি এবং পোর্টফোলিও কো-অর্ডিনেটর (আরবান ডেভেলপমেন্ট) এস কে তৌহিদুর রহমান।

রোববার (২২ নভেম্বর) সকালে মিশন দল ক্রিলিকের কার্যক্রম ও কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেয়। এ সময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ উপস্থিত ছিলেন। পরে মিশন দল ক্রিম্প প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়।

দুপুরে অনুষ্ঠিত হয় মিশনের উদ্বোধনী (কিক-অফ) সভা। এতে সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। সভায় উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ।

সভায় ক্রিম্পের প্রকল্প পরিচালক মো. আবদুল খালেক বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। এ সময় ক্রিম্প-ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী, ডিএমএস কনসালট্যান্টের টিম লিডার, ডেপুটি টিম লিডারসহ বিভিন্ন পর্যায়ের পরামর্শকেরা উপস্থিত ছিলেন।

মিশনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সদস্যরা স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং জার্মান দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে ক্রিলিকের কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft