সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ০)
মোবাইল কোর্টের কার্যকারিতা অধিকতর বাড়ানোর লক্ষ্যে প্রণীত সুপারিশমালা বাস্তবায়ন সংক্রান্ত দ্বিতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর)।

সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের নবনির্মিত ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি শাখা থেকে গত ১১ নভেম্বর এই সংক্রান্ত একটি সভার নোটিশ জারি করা হয়েছে।

সভার নোটিশ অনুযায়ী এবারের আলোচ্যসূচির মধ্যে রয়েছে- প্রথম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং বিবিধ আলোচনা।

সভায় অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের অনুলিপি পাঠানো হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft