রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ০)
সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ ধরা পড়েছে ১ হাজার ২২৫ শিশুর শরীরে।

রবিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যনুযায়ী, একদিনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ ও হাম উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত একদিনে নতুন করে ১ হাজার ২২৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এর মধ্যে নিশ্চিত হমে আক্রান্ত হয়েছে ৮৭ শিশু।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১২ হাজার ৯৭৯ রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৪ হাজার ৪৯ শিশু।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft